Posts

সারাদিন সতেজ থাকার সহজ উপায়

সতেজ থাকার সহজ উপায় সারাদিন বিভিন্নভাবে নিজেকে সতেজ রাখা যায়। উপায়গুলো বেশ সহজ। সারাদিন কাজের ফাঁকে বা শেষে কিছু উপায় মানলে বেশ ফুরফুরে থাকা যায়। জীবন জীবনের পথে চলবেই,তার সাথে মিলিয়ে জীবনকে এগিয়ে নিতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে কর্মব্যস্ত সময়। সুস্থ ও স্বাস্থ্যকর খাবার সুস্থ থাকার জন্য নিয়মিত পরিমাণমতো সঠিক খাবার খেতে হবে। স্বাস্থ্যেকর ও দেহের জন্য উপযোগী খাবার খেতে হবে। মৌসুমি ফল যেমন আম,জাম,লিচু ইত্যাদি ফল খেতে হবে। ভারী ও চর্বিযুক্ত খাবার কম খেতে হবে।সুস্বাস্থ্যের উপর সতেজতা অনেকটা নির্ভর করে। পানি পান করা প্রতিদিন কমপক্ষে ৭/৮ গ্লাস পানি পান করতে হবে। পানি খেলে শরীর ও মন সতেজ থাকে।তাই কাজের ফাঁকে পানি পান করতে হবে। পরিষ্কার ও জীবানুমুক্ত পানি পান করতে হবে। মেডিটেশন  সকালে ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ মেডিটেশন করলে শরীর ও মন ভালো থাকে। মেডিটেশন বা ধ্যান বা যোগব্যায়াম শরীর ও মস্তিষ্ককে শান্ত রাখে। প্রতিদিনের কাজ বা মানসিক চাপে মানুষ নিস্তেজ হয়ে যায় তাই মানসিক চাপ দূর করার জন্য মেডিটেশন উপকারী। তাছাড়া এটি মনকে সতেজ রাখে। পরিপাটি ও পরিষ্কার থাকা  পরিপাটি ...
Recent posts